রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

কলকাতায় রোনালদিনহো, ঢাকা আসছেন যেদিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একদিকে ওয়ানডে বিশ্বকাপ, আরেকদিকে হিন্দুধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এত বড় দুটি উৎসবের ভেতর প্রথমবারের মতো ভারতে এসেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার দমদম স্টেডিয়ামে অবতরণ করে রোনালদিনহোকে বহনকারী বিমানটি। ওই সময় বিমানবন্দরের অবস্থা দেখে বোঝার উপায় ছিল না সেটি ভারত না ব্রাজিল। কিংবদন্তি এই ফুটবলারকে বরণ করে নিতে হাজারও কলকাতাবাসী ব্রাজিলের পতাকা নিয়ে উপস্থিত হন বিমানবন্দরে।

ব্রাজিলিয়ান সাবেক এই তারকাকে বরণ করে নিতে এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের ফায়ার সার্ভিসমন্ত্রী সুজিত বসু। বিশ্বকাপের রেপ্লিকা রোনালদিনহোর হাতে তুলে দিয়ে তিনি স্বাগত জানান সাবেক বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

রোববার সন্ধ্যায় কলকাতায় পৌঁছনোর পর তিনি বিশ্রামে ছিলেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়েছে রোনাদিনহোর।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রাজারহাটে নিজের নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে যাবেন রোনালদিনহো। এরপর শ্রীভূমি, আহিরিটোলায় পূজায় উপস্থিত থাকবেন তিনি। এ ছাড়া তিনি দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জার্সি উপহার নিয়ে যাওয়ার কথা রোনালদিনহোর।

আরো পড়ুন: ঢাকায় আসছে রোনালদিনহো

এরপর আগামী ১৮ই অক্টোবর ভোরে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখবেন এই ব্রাজিলিয়ান তারকা।

এসকে/

ঢাকা ভারত কলকাতা ব্রাজিল রোনালদিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250